October 28, 2026, 8:13 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রিটিশ-মার্কিন হামলায় আগ্রাসীদের কোনো লাভ হবে না : হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ধারাবাহিকভাবে যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে আগ্রাসী দেশগুলোর কোনো লক্ষ্য অর্জিত হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন হুথি আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম। তিনি বলেছেন, এর ফলে বরং মধ্যপ্রাচ্যে তাদের সমস্যা ও সংকট আরো বাড়বে।

রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আব্দুস সালাম বলেন, গাজা উপত্যকার প্রতি ইয়েমেনের সমর্থন জানানোর সিদ্ধান্ত নড়চড় হবার নয় এবং আগ্রাসন চালিয়ে এই সিদ্ধান্ত থেকে ইয়েমেনকে টলানো যাবে না।

ইয়েমেনের সামরিক সক্ষমতা তুলে ধরে হুথি মুখপাত্র বলেন, এই সক্ষমতা এত সহজে ধ্বংস করা যাবে না। বিগত এক দশকের সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ইয়েমেনের সামরিক শক্তি পুনর্গঠিত হয়েছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুস সালাম বলেন, মধপ্র্রাচ্যে নতুন ফ্রন্ট না খুলে আমেরিকা ও ব্রিটেনের উচিত বিশ্বজনমতের প্রতি সম্মান জানিয়ে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের ব্যবস্থা করা। কারণ, কেবলমাত্র গাজায় ইসরাইলি পাশবিকতা বন্ধ হলেই ইয়েমেন সাগরে নিজের অভিযান বন্ধ করবে, তার আগে নয়।

হুথি মুখপাত্রের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইয়েমেন হোক কিংবা ইরাক বা সিরিয়া- যে দেশেই আগ্রাসী হামলা চালানো হোক না কেন তাতে এ অঞ্চলের জনগণের মনে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কেবল ঘৃণা বৃদ্ধি পাবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page