October 3, 2026, 6:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রিটেনে পরমাণু বোমা মোতায়েন করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা আবারো ব্রিটেনে পরমাণু বোমা মোতায়েনের পরিকল্পনা করছে। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম আমেরিকা এমন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন রাশিয়া এবং ন্যাটো জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এই খবর প্রকাশ পেলো। রাশিয়ার সাথে যুদ্ধের জন্য পশ্চিমা কোনো কোনো রাজনৈতিক নেতা ন্যাটো জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্রটি সাফোকের ল্যাকেনহেথের রয়্যাল এয়ারফোর্স স্টেশনে একটি নতুন স্থাপনার জন্য সম্পাদিত ক্রয় চুক্তির উল্লেখ করেছে, যা ঘাঁটিতে পরমাণু অস্ত্র আনার বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনার ইঙ্গিত বহন করে। টেলিগ্রাফ জানিয়েছে, রয়াল এয়ারফোর্স ল্যাকেনহেথে বি৬১-১২ বোমা রাখবে বলে ধারণা করা হচ্ছে যা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমাগুলোর চেয়ে তিনগুণ বেশি শক্তিশাল।

আমেরিকা গত বছর ব্রিটিশ ওই ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তখন বলেছিলেন, মার্কিন পরমাণু ওয়ারহেড ব্রিটেনে ফেরত আনা হলে মস্কোও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page