May 7, 2026, 9:58 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈধ নথিপত্র ছাড়া বসবাসসহ একাধিক অভিযোগে ভারতের মুম্বাই থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভারতের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত এ নগরীর সেউরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার ৬ নম্বর ইউনিট। ইউনিটের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে।

এর আগে ডিসেম্বরের শুরুতে অর্থ পাচারের অভিযোগে মুম্বাই থেকে এক জন পুরুষ এবং এক নারীকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সেউরি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার একাধিক ভবন থেকে গ্রেপ্তার করা হয় আরও ৭ জনকে।

‘গ্রেপ্তাররা ভুয়া আধার কার্ড চক্রের সঙ্গে যুক্ত। তাদের বাংলাদেশের নাগরিকত্ব বিষয়ক নথিপত্রেরও বৈধতা পাওয়া যায়নি,’  বলেন ওই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page