October 3, 2026, 1:22 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভারতের সংসদের নিম্নকক্ষে অতর্কিত হামলা ; মাস্টারমাইন্ডর আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বুধবার ঘটে যাওয়া ঘটনার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা আত্মসমর্পণ করেছেন।

বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান।

কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় দু’জনকেই। একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম আজাদ এবং অমল শিন্ডে নামে আরও দুজন। তাদেরও গ্রেপ্তার করা হয়। বুধবার রাতের এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বিশাল শর্মা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার মূল পরিকল্পনাকারী ললিত। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ।

ললিত বিহারের বাসিন্দা। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। কলকাতার সঙ্গেও যোগ রয়েছে ললিতের। তিনি কলকাতায় শিক্ষকতা করতেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page