October 29, 2026, 11:07 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতে ফুলকপি চুরির অভিযোগে বৃদ্ধা মাকে খুঁটিতে বেঁধে রাখল ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজের বৃদ্ধা মাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করেছে ছেলে। কেবল একটি ফুলকপি চুরির অভিযোগ তুলে নিজের বয়স্ক মাকে এভাবে নির্যাতন করে সে। অভিযুক্ত ছেলেকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যে। ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস’র বরাত দিয়ে সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফুলকপি চুরি করার দায়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নিজের বৃদ্ধা মাকে লাঞ্ছিত করার অভিযোগে ওড়িশার কেওনঝার জেলার ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্রুঘ্ন মহন্ত। রাজ্যটির কেওনঝার জেলার সরসপাসি গ্রামের বাসিন্দা সে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গত শনিবার কয়েকজন গ্রামবাসী আমাদের জানান, বৃদ্ধা এক নারী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। খবর পেয়ে আমাদের কয়েকজন পুলিশ সদস্য অবিলম্বে হাসপাতালে ছুটে যান এবং তার বিবৃতি রেকর্ড করেন। তদন্তের পর, আমরা অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্য বলে জানতে পারি। আর তাই, আমরা মহন্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পরে তাকে গ্রেপ্তার করেছি।’

ভুক্তভোগী বৃদ্ধা নারীটি একাই থাকতেন। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর দুটি ছেলে ছিল এবং বড় ছেলে কয়েক বছর আগে মারা যান। ছোট ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরে একাই থাকতেন ওই বৃদ্ধা।

সরকারি রেশনে এবং গ্রামবাসীদের সহায়তায় জীবিকা নির্বাহ করা ছাড়া ওই নারীর আর কোনও উপায় নেই। সম্প্রতি তার অর্থের খুব প্রয়োজন হওয়ায় তিনি তার ছেলের খামার থেকে একটি ফুলকপি তুলে তা প্রতিবেশীর কাছে বিক্রি করেন।

আর এই অভিযোগেই বেধড়ক মারধরের শিকার হন ওই নারী। মূলত খামার থেকে একটি ফুলকপি তোলার কথা জানতে পেরে ছেলে সত্রুঘ্ন মহন্ত ৬০ বছরের বেশি বয়সী ওই নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। আর এই ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর।

ছেলের নৃশংস কাজের এই ভিডিও ও ছবি ওই ঘটনার পরপরই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওড়িশা রাজ্যের ওই গ্রামে বৃদ্ধার ছোট ছেলের একটি ক্ষেত রয়েছে। শীতের মৌসুমে সেখানে ফুলকপির চাষ করেছিল সে। এদিকে ওই বৃদ্ধা সম্প্রতি চরম অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
এমন অবস্থায় তিনি ছেলের ক্ষেত থেকে একটি ফুলকপি তুলতে গিয়েছিলেন। ভেবেছিলেন, সেটা বিক্রি করে যদি কিছু টাকা আসে। সেই ভেবেই গত ২০ ডিসেম্বর ছেলের জমি থেকে একটি ফুলকপি তুলে এনেছিলেন। আর তার জেরেই এই কাণ্ড ঘটেছে। নিজের মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি।

এরপর স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশও পৌঁছে যায় থানায়। বৃদ্ধার অভিযোগ যাচাই করে, প্রাথমিক তদন্তের পর ইতোমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃদ্ধা মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় চারদিকে নিন্দার ঝড় উঠেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page