August 13, 2026, 11:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ভারতে বন্যায় ১০ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে ফের এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বন্যার পানিতে তামিলনাড়– রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে এবং এতে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশেপাশের পুরো এলাকা পানির নিচে এবং উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়ছে, তামিলনাড়–র মুখ্য সচিব শিব দাস মীনা বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২,৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে।
সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেছেন, থুথুকুড়ি এবং তিরুয়েলভেলিসহ আরো অনেক জেলার পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে।
তামিলনাড়– রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহ পর এ ভারী বৃষ্টিপাত হয়। ঝড়টি গত ৬ ডিসেম্বর তামিলনাড়– এবং অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হেনেছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page