October 2, 2026, 12:04 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরে আমেরিকার সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমধ্যসাগরে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (শনিবার) আমেরিকা ও ইউরোপের যৌথ কমান্ড এ ঘোষণা দিয়েছে। তবে কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে তা সুস্পষ্ট করে বলেনি কেউ।

সম্প্রতি ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা। গাজা-ইসরাইল চলমান যুদ্ধের শুরুর দিকে আমেরিকা এসব জাহাজ মোতায়েন করে। এজাহাজ পাঠানোর মধ্যদিয়ে আমেরিকা মূলত ইহুদিবাদী ইসরাইলকে নৈতিক সমর্থন যুগিয়েছে এবং গাজা যুদ্ধের বিস্তার হলে তাতে আমেরিকা হস্তক্ষেপ করবে বলে জল্পনা রয়েছে।

আমেরিকা ও ইউরোপের যৌথ কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় পড়ে এবং বিমানটি বিধ্বস্ত হয়।

তবে বিমানটি কোন ধরনের ছিল এবং তাতে কতজন আরোহী ছিল অথবা বিমানটি ভূমিতে নাকি সাগরে পড়েছে তার কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আমেরিকা-ইউরোপীয় যৌথ কমান্ড জোর দিয়ে বলেছে, বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল, কোনো শত্রুতামূলক তৎপরতার জন্য নয়। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে যৌথ কমান্ড বলেছে, এ বিষয়ে আর কোনো তথ্য এ মুহূর্তে প্রকাশ করা হবে না।

গত বছর ভূমধ্যসাগরে আমেরিকার একটি এফ-১৮ হর্নেট বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সাগরের কয়েক হাজার ফুট নিচে ডুবে যায়। অবশ্য এক মাস পরে বিমানটি উদ্ধার করা সম্ভব হয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page