October 28, 2026, 8:14 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়া-চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও চীন সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের ওপর সম্প্রতি প্রতিশোধমূলক হামলা চালিয়ে তারা এমন উত্তেজন সৃষ্টি করে।

মার্কিন সামরিক বাহিনী শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত সিরিয়া ও ইরাকের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালায়। জর্ডানের ওই ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।
ইরানের এলিট শাখা এবং ইরানপন্থী বিভিন্ন গ্রুপ লক্ষ্য করে চালানো এসব হামলা গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘এটা স্পষ্ট যে আমেরিকান বিমান হামলা বিশেষকরে ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানোর জন্য করা হয়েছে।’
এদিকে চীনের রাষ্ট্রদূত জুন ঝাং একই ধরনের দাবি করে বলেছেন যে ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অবশ্যই মধ্যপ্রাচ্যে টিট-ফর-ট্যাট সহিংসতার দুষ্ট চক্রকে বাড়িয়ে তুলবে।’
ইরানের রাষ্ট্রদূত আমির সাউদ ইরাভানি সোমবার পরিষদকে বলেন, ‘ইরান বা তাদের সশস্ত্র বাহিনীকে জর্ডানের ঘাঁটিতে হতামলার ঘটনায় দায়ী করার যেকোনো প্রচেষ্টা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইরান যদি কোন হুমকি, আক্রমণ বা আগ্রাসনের সম্মুখীন হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করতে কোন দ্বিধা করবে না।’

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page