August 14, 2026, 4:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা হুমকি নিয়ে মার্কিন-ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস পেন্টাগণে বুধবার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেছেন।

পেন্টাগণ মুখপাত্র মেজর জেনারেল পাত রাইদার এক বিবৃতিতে বলেছেন, উভয় মন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হামলা, লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা, গাজায় মানবিক সহায়তা এবং ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন।
এ সময়ে অস্টিন হুথি আগ্রাসন দমন প্রচেষ্টায় ব্রিটেনের অবিচল সমর্থনের জন্যে শ্যাপসকে ধন্যবাদ জানান।
লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গ্রুপটির অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।
এদিকে মধ্য অক্টোবর থেকে ইরাক, সিরিয়া ও জর্ডানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনীর ওপর ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপগুলো ১৬৫ বারেরও বেশি হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন এবং এ অঞ্চলে আমেরিকান সৈন্যের উপস্থিতির কারণে এসব হামলা চালানো হচ্ছে।
এছাড়া গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page