October 3, 2026, 3:59 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ড্রোন বিধ্বস্ত করল ইরাকি যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন পপুলার মবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক বিবৃতিতে বলেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদের ৭০ কিলোমিটার উত্তেরে দেয়ালিয়া প্রদেশের আকাশ থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটি কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি থেকে উড়ে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে। বিবৃতির শেষ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, তারা শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরাকে তাদের একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। তবে পেন্টাগন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করে। বাগদাদে কয়েকদিন আগে মার্কিন ড্রোন হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হওয়ার পর মার্কিন এই ড্রোনটি বিধ্বস্ত হলো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page