August 14, 2026, 12:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি হুথি নেতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা যদি ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালায় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করতে দ্বিধা করবে না।

আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আব্দুল-মালিক আল-হুথি গতকাল (বুধবার) রাতে ইয়েমেনের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে আমেরিকার নেতৃত্বে নবগঠিত নৌ জোট যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনোরকম হামলা চালানোর চেষ্টা করে তাহলে মার্কিন রণতরীগুলোর ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করবে সানা।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ইয়েমেনের সশস্ত্র বাহিনীও চুপচাপ বসে থাকবে না। তারা কার্যকরভাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা ঘাঁটিগুলো এবং তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পড়বে।”

আব্দুল-মালিক আল-হুথি বলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সেনাবাহিনী। তবে একইসঙ্গে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না।

আনসারুল্লাহ প্রধান বলেন, মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটে যোগদানকারী দেশগুলো যেন ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নিজেদের নিরাপত্তাকে বিপন্ন না করে; কারণ, এসব দেশের সঙ্গে ইয়েমেনের অন্য কোনো কারণে শত্রুতা নেই।

তিনি বলেন, “ইহুদিবাদী শত্রুদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মার্কিন সরকার লোহিত সাগরকে সামরিকীকরণের চেষ্টা করছে। তবে ওয়াশিংটনের এই তৎপরতা নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।” হুথি নেতা তার দেশের জনগণের নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ় প্রত্যয়কে পরীক্ষা করে না দেখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page