October 29, 2026, 5:12 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সিনেট ভবনের কাছে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ ; ৫১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের দাবিতে মার্কিন সিনেট ভবনের কাছে বিক্ষোভ করা কয়েক ডজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে পুলিশ।

‘ইউএস ক্যাম্পেইন ফর প্যালেস্টাইনিয়ান রাইটস’ এবং ‘জিউশ ভয়েস ফর পিস’ নামক দুটি সংগঠনসহ আরো কয়েকটি সংগঠনের কর্মীরা এই বিক্ষোভ অংশ নেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র এবং সামরিক খাতের জন্য যে সহযোগিতা দিচ্ছে সেসব অর্থ আমেরিকার গৃহায়ন ও চাইল্ড কেয়ার খাতে ব্যয় করার দাবি জানান তারা। এ সময় বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির দাবিতে নানা স্লোগান দেন এবং দুই-একজন বিক্ষোভকারী উঁচু ভবনে উঠে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে দেয়।

মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, তারা অন্তত ৫১ জন বিক্ষোভকারীকে আটক করেছে।

বিক্ষোভে অংশ নেয়া আদালত জাস্টিস প্রজেক্টের নির্বাহী পরিচালক সান্দ্রা তামারি বলেন, “হত্যা এবং মানবজীবন ধ্বংসে অর্থায়ন কাউকে নিরাপদ করবে না বরং এতে ঘৃণা-বিদ্বেষ বাড়বে এবং যুদ্ধ চলতেই থাকবে। এক্ষেত্রে সিনেটের অবশ্যই আমাদের দাবি কানে তোলা জরুরি এবং মানুষের জন্য অর্থায়ন না করে সামরিকতন্ত্রের পেছনে অর্থ যোগান দেয়া বন্ধ করা উচিত।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page