October 3, 2026, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেয়া হবে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, তিনি জর্ডানে একটি ড্রোন হামলার প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হামলায় জর্ডানে তিন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চান না।

মার্কিন নির্বাচনের বছরে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি বাইডেন লোকদের অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করে বলেছেন, তারাই একটি সামরিক ঘাঁটিতে মারাত্মক হামলা চালিয়েছে।
হোয়াইট হাউস সতর্ক করেছে, অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রথম মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ‘একাধিক পদক্ষেপ’ হতে পারে।
ইরাকের একটি শীর্ষস্থানীয় ইরানপন্থী গোষ্ঠী মঙ্গলবার বলেছে, সামরিক পদক্ষেপ ঠেকাতে তারা মার্কিন বাহিনীর উপর হামলা বন্ধ করবে। তবে ওয়াশিংটনের প্রতিশোধ নেয়া বন্ধ করার জন্য এটি যথেষ্ট হবে এমন কোনও লক্ষণ নেই।
ফ্লোরিডায় প্রচারণার তহবিল সংগ্রহে যাওয়ার সময় সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেছিলেন, হামলার প্রতিক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন কি-না। জবাবে বাইডেন হ্যাঁ বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে আমাদের মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের প্রয়োজন। আমি এই যুদ্ধ খুঁজছি তা নয়।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page