October 3, 2026, 5:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মালিতে স্বর্ণের খনি ধসে ৭০ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালির একটি স্বর্ণের খনিতে টানেল ধসে গত সপ্তাহে ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। স্থানীয় সূত্র বুধবার এএফপি’কে জানায়, খনির দুর্ঘটনা প্রবণ অঞ্চলটিতে এটি ছিল সর্বশেষ বিপর্যয়।

আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম।
স্বর্ণের খনি এলাকাগুলোতে নিয়মিত মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। মূল্যবান ধাতুর কারিগরদের কাছ থেকে খনি নিয়ন্ত্রণ নিতে কর্তৃপক্ষ সংগ্রাম করছে।
শুক্রবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপি’কে বলেন, খনি ধসের সময় প্রচন্ড ঝাঁকুনি দিলে চারিদিকে হৈচৈ শুরু হয়।
তিনি বলেন, সেখানে ২শ’ জনেরও বেশি খনি শ্রমিক কাজ করছিল। অনুসন্ধান শেষ হয়েছে। আমরা ৭৩টি মৃতদেহ খুঁজে পেয়েছি। মালির খনি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বেশ ক’জন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে তবে সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা দেয়নি।
সরকার শোকাহত পরিবার ও মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং খনি এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায় ও খনি শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে শুধুমাত্র স্বর্ণের প্যানিংয়ের পরিধির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page