September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে, তবে এবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, মার্কিনিরা যদি আবারও ইহুদিবাদীদের (ইসরায়েলের) ফাঁদে পা দেয় কিংবা তাদের নির্দেশ অনুসারে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। বিশেষ করে বিমান হামলার মাধ্যমে,তাহলে ভৌগোলিকভাবে এই যুদ্ধের পরিসর বাড়বে।

এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও যোগ দেবেন।

 

অন্যদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন করতে এবং ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত।

 

জেনারেল শেখারচি আরও জানান, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তার কথায়, মার্কিনিরা যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে নিজেদের ইচ্ছায় পারবে না। এর জন্য তাদের ইহুদিবাদীদের অনুমতি লাগবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page