August 14, 2026, 11:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০০ ; আহত ২৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ রাফা শহরে রোববার রাতে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে । আহত হয়েছে ২৩০ জনেরও বেশি।

লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন এ কথা জানিয়েছে।
এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শহর থেকে রাতভর ব্যাপক বোমা বর্ষণের শব্দ শোনা এবং ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
টিভি চ্যানেলর খবরে আরো বলা হয়েছে, ইসরাইলী বিমান বাহিনী রাফার আল হুদা এবং আল রাহমা মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখানে প্রচুর শরণার্থী আশ্রয় নিয়েছে।
দ্য ফিলিস্তিন রেড ক্রিসেট জানিয়েছে, আশপাশের আবাসিক ভবনসহ সংস্থাটির সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল।
এদিকে চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুতসহ গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন রাফায় বাস রয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।
আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে রাফায় ইসরাইলী হামলায় বিপর্যকর পরিস্থিতি তৈরি হবে বলে বারবার সতর্ক করা সত্ত্বেও তেলআবিব এ হামলা চালানো শুরু করলো।
উল্লেখ্য, গতবছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় নির্বিচারে পাল্টা অভিযান শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page