August 14, 2026, 11:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রাফার নাগরিকদের নিরাপদে সরে যেতে দেয়ার নেতানিয়াহুর অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফার বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে দেয়ার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে সেখানে তিনি বিপর্যয়ের আশংকা নাকচ করে দিয়েছেন।

রোববার প্রচারিত এক সাক্ষাতকারে নেতানিয়াহু বলেছেন, জনাকীর্ণ রাফা শহরে অভিযানের আগে ইসরাইলী সামরিক বাহিনী সেখানকার বোমরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পথ করে দেবে।
এবিসি নিউজকে তিনি আরো বলেছেন, জয় আমাদের নাগালের মধ্যে। আমরা এটা করতে যাচ্ছি। আমরা অবশিষ্ট হামাস সন্ত্রাসীদের পেতে যাচ্ছি। রাফা শেষ ঘাঁটি, আমরা সেখানে অভিযান চালাতে যাচ্ছি।
তিনি বলেছেন, এই অভিযানের সময়ে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারে সে জন্যে আমার পথ করে দিচ্ছি। এ লক্ষ্যে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেছেন, রাফার উত্তরাঞ্চলকে পরিষ্কার করা হয়েছে। স্থানটিকে বেসামরিক নাগরিকরা নিরাপদ জোন হিসেবে ব্যবহার করতে পারবে।
এদিকে রাফায় ইসরাইল অভিযান প্রসঙ্গে হামাস হুঁশিয়ার করে বলেছে, এতে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটবে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সতর্ক করে বলা হচ্ছে, এ অভিযানের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।
এদিকে ইসরাইলের মূল সমর্থক যুক্তরাষ্ট্র বলেছে, রাফায় স্থল অভিযান তারা সমর্থন করে না। যথাযথভাবে পরিকল্পনা না করা হলে এ ধরনের অভিযান বিপর্যয়ের ঝুঁকি তৈরি করবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page