October 28, 2026, 3:44 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাফাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সউদ আলোচনা করেছেন।

গতকাল (শুক্রবার) এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী গাজা এবং রাফাহর মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় দুই মন্ত্রী চলমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলীতে এবং মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন যে সমস্যার মুখে রয়েছে সে ব্যাপারে একটি ঐক্যবদ্ধ কৌশল নির্ধারণের ওপর জোর দেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এরপর তারা পশ্চিম তীর এবং এখন গাজায় আগ্রাসন চালানোর চক্রান্ত করছে। এই অবস্থায় ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, গাজা এবং পশ্চিম তীরের ঘটনাবলীতে আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করছে এবং এখন রাফাহ শহরে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে ওয়াশিংটন সবুজ সংকেত দিয়েছে। আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, ইরান বিশ্বাস করে- যুদ্ধ কোন সমস্যার সমাধান দিতে পারে না।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যদি দ্রুতই এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করা না হয় তাহলে রাফাহ শহরে ইসরাইলি গণহত্যা এড়ানো যাবে না। একই সাথে তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরী বৈঠক ডাকার আহ্বান জানান।

ওআইসির জরুরী বৈঠক ডাকার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, গাজায় আগ্রাসন বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বাএক গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page