August 15, 2026, 1:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রাফাহ শহর রক্ষার অনুরোধ নাকচ করলো আন্তর্জাতিক বিচার আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরাইল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন দক্ষিণ আফ্রিকা রাফাহ রক্ষার ওই অনুরোধ জানায়।

আন্তর্জাতিক বিচার আদালত গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, রাফাহ শহরের বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি করে যা এই আদালত গত ২৬ জানুয়ারির আদেশে বলেছে। এখন আর নতুন কোনো আদেশের প্রয়োজন নেই কারণ রাফাহ শহরের বিদ্যমান অবস্থা পুরো গাজা উপত্যকা জুড়েই বিরাজমান। গাজা উপত্যকার জন্য যে আদেশ দেয়া হয়েছে তা রাফাহ শহরের জন্যও প্রযোজ্য।

আদালত বলেছে, গণহত্যা বিষয়ক কনভেনশনের আওতায় ইসরাইল আইসিজে’র আদেশ পালনে বাধ্য। এই আদেশে ইসরাইলকে সব ধরনের হত্যা, ধ্বংসযজ্ঞ এবং গাজায় গণহত্যার মতো পদক্ষেপ বন্ধ করতে বলা হয়।

কিন্তু ইসরাইল আইসিজে’র এই আদেশ এ পর্যন্ত মোটেই বাস্তবায়ন করেনি বরং গত সপ্তাহে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন যাতে সেখানে স্থল অভিযান চালানো যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page