August 11, 2026, 9:30 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে অস্ত্র দেয়ায় উ. কোরিয়ার কঠোর নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জি-৭ সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার রাশিয়াকে অস্ত্র দেয়ায় উত্তর কোরিয়ার ‘কঠোর নিন্দা’ করেছেন। জাপান বুধবার টোকিওতে আলোচনার পর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জি-৭’র পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়ার বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি পিয়ংইয়ং থেকে রাশিয়াকে অস্ত্র দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।’
দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা এ মাসের শুরুতে সিউলের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ লাখেরও বেশি কামানের গোলা সরবরাহ করেছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে পরামর্শ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে গত সেপ্টেম্বরে রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে শীর্ষ বৈঠকের পর পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ শুরু করে বলে যুক্তরাষ্ট্র দাবি করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page