October 31, 2026, 2:00 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করতে ইউক্রেনকে বাধ্য করেছিল আমেরিকা : সাবেক জার্মান চ্যান্সেলরের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রয়েডার দাবি করেছেন, ২০২২ সালের মার্চ মাসে মার্কিন বাধার মুখে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারেনি।  এই চুক্তি চূড়ান্ত হলে ব্যাপক রক্তক্ষয় ও প্রাণহানির অবসান ঘটানো সম্ভব হতো।

জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাবেক জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার সাথে ইউক্রেনকে কোনো ধরনের আপস মীমাংসা করার সুযোগ দেয়নি মার্কিন সরকার। অথচ রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ পরে এই আপোষ মীমাংসা হওয়ার চূড়ান্ত ব্যবস্থা হয়েছিল। শুক্রবার শ্রয়েডরের সাক্ষাৎকার পত্রিকায় প্রকাশ হয়েছে।

তিনি বলেন, ২০২২ সালের মার্চ মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ওই শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিনিধিরা ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়টিতে ছাড় দেয়ার মতো মৌলিক বিষয় নিয়েও চিন্তা করছিলেন কিন্তু ইউক্রেন ওই শান্তি চুক্তির ব্যাপারে সম্মত হতে পারেনি কারণ আমেরিকা তাদেরকে সেই অনুমতি দেয়নি। ইউক্রেন রাশিয়ার সঙ্গে যা আলোচনা করেছে তার সবকিছুই প্রথমে আমেরিকাকে জানাতে হতো।

সাবেক জার্মান চ্যান্সেলর দাবি করেন আমেরিকা এবং পশ্চিমা পৃষ্ঠপোষক দেশগুলো জেলেনস্কি সরকারকে কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হতে নিরুৎসাহিত করেছিল।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page