October 4, 2026, 3:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী দোনেৎস্কের কাছে মঙ্গলবার রাতে রাশিয়ার বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

স্থানীয় কাউন্সিল জানায়, যুদ্ধক্ষেত্রের প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে সেলডোভের ৯টি অ্যাপার্টমেন্ট ব্লকে এবং একটি হাসপাতালে এসব হামলা চালানো হয়।
তারা আরো জানায়, এসব হামলায় আরো ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাচকিন জানান, সেখানে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম দফার এবং রাত ১টার দিকে দ্বিতীয় দফার হামলা চালানো হয়।
টেলিগ্রামে তিনি আরো জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ওই হাসপাতাল থেকে প্রায় ১০০ রোগীকে পার্শ্ববর্তী পোকরভস্ক এবং মিরনোগ্রাদে সরিয়ে নেওয়া হয়েছে।
হামলার ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০১৪ সালের পর থেকে রাশিয়ার দখলে থাকা বড় নগরী দোনেৎস্কের উপকণ্ঠে সেলিডোভ নগরী অবস্থিত। যুদ্ধ শুরু হওয়ার আগে এ নগরীর জনসংখ্যা ছিল প্রায় ২১ হাজার।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page