August 14, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

রুশ অস্ত্রের প্রযুক্তি চুরির চেষ্টা করছে পশ্চিমা গুপ্তচরেরা : রাশিয়ার বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরভ বলেছেন, তার দেশের অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি হাতিয়ে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিভিন্ন শিল্প-কারখানায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এজন্য তারা রাশিয়ার শিল্প বিশেষজ্ঞদের টার্গেট করেছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে মান্তুরভ এসব কথা বলেছেন।

তিনি বলেন, “অবন্ধুসুলভ দেশগুলো এই গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এটি সব সময় ছিল, আজকে ঘটছে এবং আগামীতেও তাই হবে। তবে এই মুহূর্তে এই গুপ্তচরবৃত্তির মাত্রাটা অনেক বেশি বেড়েছে। তারা রাশিয়ার অস্ত্রের নানা তথ্য এবং এর কার্যকর প্রযুক্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি রুশ বিশেষজ্ঞদেরও তারা টার্গেট করেছে যেসব বিশেষজ্ঞ রাশিয়ার অত্যন্ত মূল্যবান সম্পদ।”

রুশ মন্ত্রী বলেন, এটা শুধু এখন আর গোয়েন্দাবৃত্তির পর্যায়ে নেই; অবন্ধুসুলভ দেশগুলো রাশিয়ার প্রতিরক্ষা কোম্পানির শীর্ষ পর্যায়ের ম্যানেজারদেরকেও টার্গেট করছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি গত সপ্তাহে জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের একটি প্রতিরক্ষা শিল্প কোম্পানির ম্যানেজারকে ইউক্রেনের একটি সন্ত্রাসী সংস্থার যোগসাজশে রাশিয়ার এক নাগরিক হত্যার চেষ্টা করে কিন্তু এই হত্যা প্রচেষ্টা প্রতিহত করেছে রাশিয়ার গোয়েন্দারা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page