October 2, 2026, 11:40 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলগামী নরওয়ের পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায়। ইসরাইলগামী যেকোন জাহাজকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করার পর ট্যাঙ্কারে এই হামলা হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে নরওয়ের মালিকানাধীন মোটর ট্রান্সপোর্ট স্ট্রিন্ডা নামের এই জাহাজটিতে হামলার পর আগুন ধরে গেলে তাতে বেশকিছু ক্ষতি হয়েছে তবে কেউ হতাহত হয়নি। সোমবার মধ্যরাতের দিকে জাহাজটিতে হামলা হয় বলে সেন্টকম দাবি করছে।

মার্কিন সেনারা আরো বলছে, নরওয়ের পতাকাবাহী ওই জাহাজটি যখন বাব আল-মান্দেব প্রণালী পার হচ্ছিল তখন ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তাতেই এই জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্ট্রিন্ডা হচ্ছে তেল ও কেমিক্যাল বহনকারী একটি ট্যাঙ্কার। এটি মালয়েশিয়া থেকে সুয়েজ খালের দিকে যাচ্ছিল। কোনো কোনো সূত্র বলছে, জাহাজটি সুয়াজ খাল পেরিয়ে ইসরাইলে যাওয়ার কথা ছিল। স্ট্রিন্ডা জাহাজ পরিচালনা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা গেইর বেলস্‌নেস জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটিতে হামলার সময় আমেরিকার নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ কাছাকাছি ছিল। সম্ভবত তারা হামলা প্রতিরোধে কোন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। জাহাজের বর্তমানে ঘটনাস্থলে মার্কিন নৌবাহিনী ইউএসএস ম্যাসন ডেস্ট্রয়ার অবস্থান করছে। এর আগে ইয়েমেন থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজ অথবা ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপতিত করেছে মার্কিন এই যুদ্ধজাহাজ।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বার্তা সংস্থা এপি বলছে, হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন যে, শিগগিরই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আসছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page