August 14, 2026, 11:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ল্যাভরভ-সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর গাজা নিয়ে আলোচনায় যুদ্ধবিরতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ মস্কোতে এক বৈঠকে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। মন্ত্রীরা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি ছিটমহলের জনসংখ্যার মুখোমুখি মানবিক সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। খবর তাসের।
বৈঠকে আরো জোর দিয়ে বলা হয় , এই অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ঘটাতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ অগ্রহণযোগ্য।
মন্ত্রণালয় জানায় বিৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক মীমাংসা অর্জনের জন্য বহুপাক্ষিক প্রচেষ্টার দাবি রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, শীর্ষ কূটনীতিকরা সিরিয়া ও তার আশেপাশের বর্তমান পরিস্থিতি  সংঘাত-পরবর্তী পুনর্গঠনের লক্ষ্যসমূহ এবং দেশটির সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মানের নীতিমালা মেনে চলাসহ একটি ব্যাপক মীমাংসার অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা করেছেন।
মন্ত্রণালয় আরো জানায়, বৈঠকে রাশিয়া ও সিরিয়ার বহুমাত্রিক অংশীদারিত্বের অব্যাহত শক্তিশালীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিবেচনায় পারস্পরিক লাভজনক বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা গড়ে তোলার স্বার্থে কিছু বাস্তব পদক্ষেপের বিষয়ে দুই শীর্ষ কূটনীতিক একমত হন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page