August 14, 2026, 1:09 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থায় পুনরায় নির্বাচন করতে বাধা দেয়া হচ্ছে : ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার বলেছেন, ২৪ বছর সদস্যপদ থাকার পরও তাকে দেশের সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থায় পুনরায় নির্বাচন করতে বাধা দেয়া হচ্ছে।
রুহানির অফিসিয়াল ওয়েবসাইট বলেছে, আশাবাদীদের যাচাই করার দায়িত্বে থাকা আইনবিদরা
বিশেষজ্ঞদের অ্যাসেম্বলিতে নতুন মেয়াদের জন্য তার প্রার্থিতা ‘অনুমোদিত করেননি।’
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
তার ওয়েবসাইট বলা হয়েছে, দিনের শেষে রুহানি এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। রুহানি ‘স্বৈরশাসক সংখ্যালঘুদের সংবিধান বিরোধী পদ্ধতির’ নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘যারা রাজনৈতিক উদ্দেশে আমাকে অযোগ্য ঘোষণা করেছে তারা ইসলামী বিপ্লব ও দেশের মালিক নয়, দেশের স্বার্থ নির্ধারণের ক্ষমতাও তাদের নেই।’
মধ্যপন্থী রুহানি অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন সংখ্যালঘু’ শাসক গোষ্টি নির্বাচনে জনগণের অংশগ্রহণ হ্রাস করার জন্য চূড়ান্তভাবে’ নির্বাচন এবং ব্যালটগুলো সরাতে চায়,যাতে তারা একতরফাভাবে জনগণের ভাগ্য নির্ধারণ করতে পারে’।
১৯৯৯ সালে সংস্থায় প্রথম নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট। তিনি গত নভেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি নতুন মেয়াদ চাইছেন।
রুহানি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পদ ছাড়ার পর থেকে
তিনি তার উত্তরসূরি ইব্রাহিম রাইসির অতি-রক্ষণশীল প্রশাসন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন কট্রর সমালোচক ছিলেন। যা ছিল তার অন্যতম প্রধান স্তম্ভ।
৮৮ সদস্যের বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির কাজ ছিল নির্বাচন, তত্ত্বাবধান এবং প্রয়োজনে সর্বোচ্চ নেতাকে বরখাস্ত করা। তিনি ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধন্ত নেন।
এই পদে ১৯৮৯ সাল থেকে এখনো অধিষ্ঠিত আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এখন তার বয়স ৮৪ বছর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page