October 4, 2026, 5:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সৌসা জেলায় একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২১ ফেব্রুয়ারি) একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অঞ্চলটিতে আঘাত হানে। খবর রয়টার্সের।

হামলার শিকার অঞ্চলটিতে আবাসিক ভবন, স্কুল ও ইরানি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এগুলোর পাশে গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি বড় ভবন রয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও ভবনটিতে ইসরায়েল হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানি সামরিক বিশেষজ্ঞ নিহত হয়েছিলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে। বার্তা সংস্থাটি কোনও হতাহতের তথ্য জানায়নি। বহুতল ভবনটির একটি ছবি প্রকাশ করেছে তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বহুতল ভবনের পুড়ে যাওয়া দিকটি দেখা গেছে। নিরাপত্তা সূত্র বলেছে, আক্রমণটি তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের শব্দে পাশের একটি স্কুলের শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স হাজির হয়।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার ১২ বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। দামেস্কের প্রতি ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থনের কারণে সিরীয় ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি সামরিক শক্তি খর্ব করতে এসব হামলা চালাচ্ছে তেল আবিব।

লেবানন, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করার সাথে সাথে নিজেও সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করেছে হামাসের সমর্থক ইরান- যা ইসরায়েল এবনহ মার্কিন স্বার্থের প্রতিকূল।



Our Like Page