October 3, 2026, 6:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হাঙ্গেরি সুষ্ঠুভাবে অনুসরণ করতে পরলে না আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে : মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস প্রেসম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ন্যাটো জোটের ব্যাপারে হাঙ্গেরি যদি সুষ্ঠুভাবে নীতি অনুসরণ করতে না পারে তাহলে দেশটির ওপর আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে।

ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসম্যান একথা বলেছেন। গতকাল (শুক্রবার) তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়। সাক্ষাৎকারে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। এরমধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভিক্টর অরবানের অনড় অবস্থান যা মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যায়।

সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যখন আপনারা হাঙ্গেরির পররাষ্ট্র নীতিকে খেয়াল করবেন তখন দেখবেন তারা ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, ইউক্রেনকে অর্থ সহায়তার দেয়ার ব্যাপারে বিরোধিতা করে পুতিনের সঙ্গে বৈঠক করছে কিংবা রুশ জ্বালানি ব্যবহারের বিকল্প খোঁজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিক্টর অরবানের নীতিকে কোনো প্রশ্ন ছাড়াই রাশিয়ার সহযোগী বলে দেখা যায়। এ অবস্থায় হাঙ্গেরির বিরুদ্ধে আমেরিকার জোর খাটানোর অবকাশ আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page