October 3, 2026, 2:14 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

হামাসকে পরাজিত করা এখনো বহু দূরের বিষয় : ইসরাইলের যুদ্ধমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী গিডিয়ন সা’য়ার স্বীকার করেছেন যে, গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইসরাইলি সেনারা পরাজিত করতে সক্ষম হয়নি এবং বিষয়টি খুব সহজও হবে না।

গতকাল (মঙ্গলবার) তিনি ইসরাইলি গণমাধ্যমকে বলেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ সত্বেও এ কথা ঠিক যে, অবরুদ্ধ এই উপত্যকা শাসনের ক্ষেত্রে এখনো হামাসের বিকল্প কিছু নেই।

গিডিয়ন সা’য়ারের বরাত দিয়ে ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে, “হামাসকে পরাজিত করা এখনো বহু দূরের বিষয় এবং কেউ যদি মনে করে যে, গাজা শাসনের ক্ষেত্রে হামাসের বিকল্প খুঁজে বের করা হবে তাহলে আমি বলব সেটা তা কখনই হবে না।”

গত তিন মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার সেনা গাজার সমস্ত অংশে স্থল অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ লড়াই পুরোদমে অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গিডিয়ন সা’য়ার এই মন্তব্য করলেন।

এর আগে গত মাসে ইসরাইলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ বলেছিলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলি সেনারা এরইমধ্যে পরাজিত হয়েছে। একই সাথে তিনি ইসরাইলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তির ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেছিলেন।

গত ৭ অক্টোবর হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধ সংগঠন সম্মিলিতভাবে ইসরাইলের বিরুদ্ধে ঐতিহাসিক নজিরবিহীন সফল অভিযান চালায়। সে সময় অন্তত ২৪০ জন ব্যক্তিকে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে যায়। ইসরাইল দীর্ঘদিন যুদ্ধ করলেও একজন বন্দিকেও এ পর্যন্ত তারা মুক্ত করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page