October 3, 2026, 9:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা ইসরাইলি সেনাদের বহু সামরিক যানও ধ্বংস করেছে ।

ওই ব্রিগেড গতকাল (সোমবার) গাজা শহরের আল-তুফাহ পাড়ার পূর্বে ইহুদিবাদী সেনাদের একটি দলের ওপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে আল-কাসসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এ সময় হতাহত ইহুদিবাদী সেনাদের নিয়ে যাওয়ার জন্য ইসরাইলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে ছুটে আসতে দেখা গেছে।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কারারা এলাকায় আল-কাসসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়। এছাড়া, সোমবার মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে কাসসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরাইলি ট্যাংক ও সামরিক যানও ধ্বংস হয়েছে।

এদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে দখলদার ইসরাইলি সেনারা ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারে নি। ওই ছবিতে দেখা গেছে, ৩০ ডিসেম্বর খান ইউনিসের কাইবা এলাকা, জামাল আব্দুন নাসের সড়ক এবং আবু হামিদ স্কয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে আরো দেখা যাচ্ছে, ২৪ ডিসেম্বর ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগুতে পারছে না।

এদিকে, দু’দিন বিরতির পর শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে ইসরাইলি সেনাদের হিসাবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা ১৭৩ জনে উন্নীত হলো। কিন্তু হামাস সারাদিন যেভাবে হামলা চালায় তাতে যে পরিমাণ ইহুদিবাদী সেনা হতাহত হয় তার প্রকৃত তথ্য প্রকাশ করছে না ইসরাইল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page