November 8, 2026, 7:36 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

হিটলারের সঙ্গে নেতানিয়াহুর কোনো পার্থক্য নেই : তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন তার সঙ্গে জার্মানির নাৎসি নেতা হিটলারের অপকর্মের কোনো পার্থক্য নেই।

গতকাল (বুধবার) রাজধানী আঙ্কারায় বিজ্ঞান বিষয়ক একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সঙ্গে যা করেছে নেতানিয়াহু এখন গাজাবাসীর সঙ্গে তাই করছেন।

তুর্কি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, “তোমার সঙ্গে হিটলারের কী পার্থক্য রয়েছে? নেতানিয়াহু কি গাজায় হিটলারের চেয়ে কম কিছু করছে? উত্তর হচ্ছে- না।” এরদোগান বলেন, “ইসরাইলিরা বার বার হিটলারের জঘন্য অপরাধের কথা শোনায়। এখন কি মনে হয়, তাদের সঙ্গে হিটলারের কোনো তফাৎ আছে? বরং তাদের অপকর্ম এখন হিটলারের অপকর্মকেও ছাড়িয়ে যাচ্ছে।”

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের ভয়াবহ অপরাধযজ্ঞে অন্তত ২১ হাজার ফিলিস্তিনি নিহত ও ৫৫ হাজার মানুষ আহত হয়েছে। গাজার ধ্বংসস্তুপের নীচে এখনও চাপা পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির লাশ।

তুর্কি প্রেসিডেন্ট এর আগে গাজায় ইসরাইলি গণহত্যাকে জাতিগত শুদ্ধি অভিযান বলে উল্লেখ করার পাশাপাশি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছিলেন। গত অক্টোবর মাসে এরদোগান ইসরাইলকে গাজায় যুদ্ধাপরাধ করার দায়ে অভিযুক্ত করার পর তেল আবিব আঙ্কারা থেকে তার কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল। এরপর তুরস্কও তেল আবির থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এর আগেও তেল আবিবকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন। ২০১৪ সালের জুলাই মাসে গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের সময় তিনি বলেছিলেন, ইসরাইল ‘হিটলারের অপকর্মকে জীবন্ত’ রাখছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page