September 28, 2026, 4:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হুথি গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরিকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইয়েমেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরি জানান, সানা পুনর্দখলের সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই অভিযানে কিছু চমক রয়েছে যা এখনই প্রকাশ করা হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি একই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানা শহরকে সব ইয়েমেনিদের জন্য রাজধানী হিসেবে পুনর্বহাল করাই তাদের প্রধান উদ্দেশ্য।

আল-নুজাইলি জানান, দেশের সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সাথে তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে প্রতিশোধ, প্রতিশোধমূলক সহিংসতা কিংবা বৈষম্যের কোনো স্থান থাকবে না।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথিরা সানা ও দেশের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘ ১২ বছর সংঘাত চলে এবং ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। তবে ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে হুথিদের একের পর এক আক্রমণ এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইয়েমেনে পুনরায় পুরোদমে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page