October 3, 2026, 3:12 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

১০০ দিনে এক হাজার সামরিক যান ধ্বংস করেছি : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় একথা জানান।

তিনি বলেন, “উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত ১০০ দিনে আমরা ১,০০০ যানে হামলা চালিয়েছি। ফলে এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।”

গত ১০০ দিনে গাজা উপত্যকায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ বলে জানান আবু উবায়দা। তিনি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রু বাহিনী ও তাদের পৃষ্ঠপোষকরা জ্বলেপুড়ে মরছে।

গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনী এ পর্যন্ত যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে দেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, “ইহুদিবাদীরা আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি করছে তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব দাবি মিথ্যা প্রমাণিত হবে।”

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার আগে দখলদার শক্তির সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আবু উবায়দা। তিনি বলেন, “ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো অর্থ হয় না।”

অডিও বার্তার অন্যত্র হামাসের মুখপাত্র তাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের প্রতিও ইঙ্গিত করেন। তিনি বলেন, “ইসরাইলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইহুদিবাদী বন্দির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের অনেকেই নিহত হয়েছে।” তিনি বলেন, “বাকিদের জীবনও প্রতি মুহূর্তে ইসরাইলি আগ্রাসনের সামনে বিপন্ন হয়ে পড়ছে। আর তাদের ভাগ্যে যা কিছু ঘটছে তার পুরো দায় দখলদার শক্তিকে নিতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page