August 14, 2026, 2:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

২০২৩ সালের বন্দুক সহিংসতায় আমেরিকায় খুন হয়েছে ৪২ হাজার ৩০০ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৩ সালে ভয়াবহ বন্দুক সহিংসতায় আমেরিকায় ৪২ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। আমেরিকার অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ গতকাল (মঙ্গলবার) বার্ষিক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছর যেসব মানুষ বন্দুক সহিংসতার শিকার হয়ে মারা গেছে তারে বেশিরভাগই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। তারপরই রয়েছে হত্যাকাণ্ড, আত্মরক্ষার চেষ্টা এবং অনিচ্ছাকৃত গুলি।

রিপোর্টে আরো বলা হয়, ৪২ হাজার ৩০০’র মধ্যে ১৮ হাজার ৫৪১ জন নিহত হয়েছে বন্দুক সহিংসতা সম্পর্কিত ঘটনায়। এসব ঘটনার মধ্যে রয়েছে ৬৫০টির বেশি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, এক হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ঘটনা এবং এক হাজার ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, আমেরিকায় ২০২৩ সালে মোট ২৩ হাজার ৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

চলতি বছরের বন্দুক সহিংসতায় মোট এক হাজার ৬০০ শিশু মারা গেছে যাদের বয়স শূণ্য থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া, আহত হয়েছে চার হাজার ৪৪৪টি শিশু।

বন্দুক সহিংসতায় চলতি বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ৪৬ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া ১,৪১২ জন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

আইনশৃঙ্খলা রক্ষিকারী বাহিনী, গণমাধ্যম, সরকারি তথ্য এবং বিভিন্ন বাণিজ্যিক সূত্র থেকে গান ভায়োলেন্স আর্কাইভ এসব তথ্য সংগ্রহ করেছে। মার্কিন কর্তৃপক্ষ চলমান বন্দুক সহিংসতাকে মহামারী বলে উল্লেখ করতে বাধ্য হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page