October 1, 2026, 8:38 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

২০ বছরের মধ্যে পশ্চিম তীরে প্রথম বিমান হামলা চালাল সন্ত্রাসী ইসরাইল ; ২ ফিলিস্তিনি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২০ বছরের মধ্যে প্রথম জর্দান নদীর পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে অবৈধ দখলদার ইসরাইল। গতকাল (রোববার) পশ্চিম তীরের জেনিন শহরের একটি মসজিদে ইসরাইলি সেনাদের বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরের ভেতরে অবস্থিত আল-আনসার মসজিদে বিমান থেকে বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওয়াফা বলেছে, নিহত দুই ব্যক্তির মধ্যে একজনকে মোহাম্মাদ হুসেইন আব্দেল হাফিজ বলে শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহত অপর ব্যক্তির দেহ এতটা ছিন্নভিন্ন হয়ে গেছে যে, তাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ ওই মসজিদটিকে তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে সেখানে হামলা চালানো হয়েছে। তেল আবিব দাবি করেছে, ওই মসজিদের নীচে সুড়ঙ্গ খুঁড়ে আস্তানা গেড়েছে হামাস ও ইসলামি জিহাদ। তারা ওই মসজিদ থেকে শিগগিরই ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তবে অবৈধ রাষ্ট্রের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের অন্যত্র রোববার সন্ত্রাসী ইসরাইলি সেনাদের হামলায় আরো দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এদের একজনকে নাবলুসে এবং অপরজনকে তুবাস শহরে গুলি করে হত্যা করে দখলদার সেনারা।

এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তরের তুলকারম শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি শাহাদাতবরণ করলেন।

গাজা উপত্যকা অবরুদ্ধ হলেও সেখানে স্থলপথে এখনও ঢোকার সাহস করেনি ইসরাইলি সেনারা। তবে অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী সেনারা যেকোনো সময় শ’য়ে শ’য়ে ঢুকে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার ইসরাইলে ফিরে যায়।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page