October 29, 2026, 4:27 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

২০ হাজার টাকার হেডফোন অর্ডার করে পেলেন টুথপেস্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গান শুনতে পছন্দ করেন, তাই অ্যামাজন থেকে অর্ডার করেছিলেন হেডফোন। কিন্তু অর্ডার করে যা পেলেন, তাতে রীতিমতো অবাক ওই ব্যক্তি। ২০ হাজার টাকা দিয়ে কেনা হেডফোনের বক্স খুলতেই দেখা গেল, ভেতরে টুথপেস্ট। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনলাইনে দামি জিনিস কিনে ফাঁদে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি এ ধরনের জালিয়াতি বেড়েছে বলে অনলাইনে কেনাকাটা করার বিভিন্ন প্রতিষ্ঠান বেশ সচেতন হয়ে উঠেছে। তারা ক্রেতাদের জিনিস হাতে পাওয়া থেকে বক্স খোলা পর্যন্ত পুরো ঘটনা ভিডিও করে রাখতে বলা হচ্ছে।

যশ ওঝা নামের ওই ক্রেতা সেই নির্দেশনা মেনে ফোনের ভিডিও ক্যামেরা চালু করে ‘আনবক্সিং’ করছিলেন। ধাপে ধাপে বক্সের সিল কাটা থেকে হেডফোনের বক্স পর্যন্ত পৌঁছানো— এ পর্যন্ত সবই ঠিক ছিল। যারা ভিডিও দেখেছেন, তারাও বুঝতে পারেননি শেষ পর্যন্ত কী হতে চলেছে। শেষে দেখা যায়, হেডফোনের বক্সের ভেতরে ২০ হাজার টাকা মূল্যের সেই হেডফোনের বদলে রয়েছে একটি টুথপেস্ট টিউব। পুরো ঘটনা যশ নিজের ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন। প্রতিষ্ঠানের কাছে এ সমস্যার সমাধানও চেয়েছেন।

এ সমস্যার কথা জানতে পেরে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে অ্যামাজন। ভুল জিনিস পাঠানোর জন্য তারা যশের কাছে ক্ষমা চেয়েছে। তার অর্ডার দেওয়া হেডফোন হাতে পেতে কী করতে হবে, তা ব্যক্তিগতভাবে মেসেজ করে জানিয়ে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page