October 3, 2026, 12:09 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদুৎ উৎপাদনের ঘোষণা যুক্তরাজ্যের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। বিদুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশটির আত্মনির্ভরশীলতা আরো শক্তিশালী করতে এবং কার্বন নি:সরণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয় বলে তারা জানিয়েছে।

সিভিল নিউক্লিয়ার রোডম্যাপে নতুন একটি বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, উন্নতমানের ইউরোনিয়াম জ্বালানি উৎপাদন এবং ‘স্মার্ট রেগুলেশন’ প্রনয়ণে ৩৮ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ২০৫০ সাল নাগাদ দেশটির পরমাণু বিদ্যুৎ উৎপাদন চারগুণ বেড়ে ২৪ গিগাওয়াটে দাঁড়াবে যা যুক্তরাজ্যের বিদ্যুৎ চাহিদার এক চতুর্থাংশ সরবরাহ করতে যথেষ্ট।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘পরমাণু হচ্ছে ব্রিটেনের বিদ্যুৎ চ্যালেঞ্জ মোকাবেলার যথাযথ প্রতিষেধক। আর এটি পরিবেশ বান্ধব, দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী এবং যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, ‘এটি দীর্ঘ মেয়াদী একটি সঠিক সিদ্ধান্ত এবং এটি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে করা আমাদের প্রতিশ্রুতি পূরণের আগাম পদক্ষেপ যা ২০৫০ সালের মধ্যে আমাদের কার্বন নি:সরণের মাত্রা শূণ্যের কোটায় নিয়ে যাবে।’

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page