October 1, 2026, 8:36 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তের আরো ১৪ গ্রাম খালি করছে ইসরাইল ; অভ্যন্তরীণভাবে ১ লক্ষ ইসরাইলি বাস্তুচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরাইলি সেনারা যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখন তারা হিজবুল্লাহর হামলা থেকে বাঁচাতে ইসরাইলের উত্তরে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আরো বহু বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে।

ইহুদিবাদী সরকার গতকাল (রোববার) বলেছে, তারা লেবানন সীমান্তবর্তী আরো ১৪টি গ্রাম খালি করার কাজ শুরু করেছে। এর আগে গত সপ্তাহে লেবানন সীমান্তবর্তী ২৮টি গ্রামের সব মানুষকে দক্ষিণের দিকে সরিয়ে নেয় তেল আবিব।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে লড়াই তীব্রতর হলে এসব গ্রামের ইহুদিবাদীরা ব্যাপক সংখ্যায় মারা পড়তে পারে বলে তাদেরকে আগেভাগে সরিয়ে নিচ্ছে তেল আবিব। এর আগে গাজা সীমান্তবর্তী আশকেলন ও সাদেরুতসহ বিস্তীর্ণ এলাকার মানুষকে সরিয়ে নিয়েছে ইসরাইল সরকার। এর ফলে প্রায় এক লাখ ইসরাইলি অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে বলে আল-জাজিরা এক খবরে জানিয়েছে।

লেবানন সীমান্তে এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় পাঁচ সৈন্যসহ ছয় ইসরাইলি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস গাজা সীমান্তবর্তী এলাকাগুলোতে ‘আল-আকসা তুফান’ নামক যে অভিযান শুরু করে তার প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ছোটখাট হামলা চালাচ্ছে।

এ সময়ে ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননের ৪০ ব্যক্তি নিহত হয়েছে বলে হিজবুল্লাহ ও লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে। ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর এই প্রথম ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এত বড় রক্তক্ষয়ী সংঘাত হলো।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল (রোববার) লেবানন সীমান্তে মোতায়েন ইহুদিবাদী সেনাদের পরিদর্শনে গিয়ে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে এত শক্ত আঘাত হানবে যে, তা তারা কল্পনাও করতে পারবে না।”

অন্যদিকে হিজবুল্লাহও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ না করলে হিজবুল্লাহর পক্ষ থেকে হামলা আরো শক্তিশালী করা হবে।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের আল-আকসা তুফান অভিযানে ৩৫০ ইসরাইলি সেনাসহ ১,৪০০ ইহুদিবাদী নিহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page