October 1, 2026, 8:36 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থল হামলা প্রতিহত করল হামাস ; ইসরাইলি সেনা নিহত ; সামরিক যান ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলি সেনাদের একটি স্থল হামলা প্রতিহত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত ঘোষণায় বলেছে, তারা গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের একটি অগ্রবর্তী দলকে পিছু হটে যেতে বাধ্য করেছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি হামাস।

তবে ইসরাইলি বাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, রোববার খান ইউনিস সীমান্তে হামাসের নিক্ষিপ্ত একটি ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। এ সময় ১টি সামরিক যান  ধ্বংস।

এই প্রথম গাজা সীমান্তে ‘স্থল অভিযান’ চালানোর জন্য মোতায়েন কোনো ইসরাইলি সেনা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত হলো। এর আগে শনিবার লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের একই ধরনের এক হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছিল।

ইসরাইলি বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনিস সীমান্তে হামাসের হামলায় তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামাসের হাতে আটক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করার পাশাপাশি এই সংগঠনের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ইসরাইলি সেনাদের একটি হামলা হামাস প্রতিহত করলে হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার খান ইউনিস থেকে আল-জাজিরার একজন সংবাদদাতা বলেছেন, সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী ছোটখাট স্থল হামলা শুরু করে দিয়েছে এবং হামাসের রোববারের পাল্টা হামলা প্রমাণ করছে, তারাও ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে ওই চ্যানেলের আরেকজন সংবাদদাতা পূর্ব জেরুজালেম আল-কুদস থেকে জানিয়েছেন, গাজা সীমান্তে ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনাকে তেল আবিব ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page