November 28, 2026, 5:03 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল পাগল হয়ে গেছে ; গাজার ওপর হামলা বন্ধ করুন : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইল পাগল হয়ে গেছে, রাষ্ট্রীয় এই উন্মাদনা থেকে তিনি দ্রুত বেরিয়ে আসতে এবং গাজার ওপর হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানান।

এরদোগান বলেন, “গাজায় ইসরাইলি বোমাবর্ষণ গতরাতে আবার তীব্র হয়েছে, আবারো নারী, শিশু এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরাইল। ইসরাইলের এই হামলা মানবিক সংকটকে আরো গভীর করেছে।”

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, ইসরাইল গাজা জুড়ে ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো তাদের কর্মীদের এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারেনি। তিনি এক্স পেইজে লিখেছেন, “আমি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।”

আধানম বলেন, “এমন পরিস্থিতিতে রোগীদের সরিয়ে নেয়া সম্ভব নয়, নিরাপদ আশ্রয়ও খুঁজে পাওয়া যায় না। ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ফলে অ্যাম্বুলেন্সগুলো আহতদের কাছে পৌঁছাতে পারছে না।”

গাজায় ইসরাইলের বোমাবর্ষণ তীব্র হয়েছে এবং দখলদার বাহিনী বলেছে, তারা এই অঞ্চলে “অভিযান সম্প্রসারণ” করছে। এ অবস্থায় হামাস বলছে, তাদের যোদ্ধারা বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page