October 1, 2026, 12:49 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নিউইয়র্কে যুদ্ধ বিরতির দাবিতে ইহুদীদের বিক্ষোভ ; শতাধিক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে নেওয়া নিউইয়র্কের ইহুদীদের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙ্গে দিয়ে শুক্রবার বিপূল সংখ্যককে ইহুদীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও বিক্ষোভকারিরা একথা জানায়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, কমপক্ষে ২শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ৩শ’ জনেরও গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারিরা। খবর এএফপি’র।
ঘটনাস্থল থেকে তোলা ছবিগুলোতে সাদা রঙের ছাপার হরফে ‘নট ইন আওয়ার নেইম’ এবং ‘চেজ ফায়ার নাও’ লেখা কালো সোয়েটশার্ট পরিহিত যুবকদের লম্বা লাইন দেখা গেছে।
জিউস ভয়েস ফর পিস-নিউইয়র্ক সিটি নামক সংগঠনটির আহ্বানে ঐ বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনটি জানায়, তাদের হাজার হাজার সদস্য নগরীর কেন্দ্রীয় রেল স্টেশনের প্রধান সমাগমস্থল অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
ছবিতে টার্মিনালটি বিক্ষোভকারীদের দ্বারা পরিপূর্ণ দেখা গেছে। বিক্ষোভকারিরা ‘প্যালেস্টাইনস শুড বি ফ্রি’ এবং ‘মর্ন দ্য ডেড, ফাইট লাইক হেল ফর দ্য লিভিং’লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে।
আয়োজকরা শান্তিপূর্ণ বিক্ষোভকে ২০ বছরের মধ্যে নিউইয়র্ক নগরীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে অভিহিত করেন।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর ফিলিস্তিন যোদ্ধারা সীমান্ত পেরিয়ে হামলা চালালে এতে ১,৫০০ নিহত ও ২২০ জনেরও বেশি অপহৃত হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পরে ইসরায়েল প্রতিশোধমূলকভাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ শুরু করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭,৩২৬ লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page