August 11, 2026, 7:34 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরাইলি নিহত হয়েছে। গতকাল (রোববার) শেষ বেলায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিব্বুজ ইফতাহ গ্রামের কাছে ওই হামলা হয় বলে ইহুদিবাদী সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র লে. কর্নেল অ্যাভিচাই অ্যাডরায়ি জানিয়েছেন।

হিজবুল্লাহ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, সংগঠনটি একটি ইসরাইলি সেনাদলকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তবে, অ্যাডরায়ি দাবি করেছেন, নিহত ইসরাইলি একজন বেসামরিক নাগিরক।

সাইয়্যেদ নাসরুল্লাহ অবশ্য গত শুক্রবার তার বহু প্রত্যাশিত ভাষণে বলেছিলেন, ইসরাইল যদি লেবাননের একজন বেসামরিক নাগরিককে হত্যা করে তবে ইসরাইলেরও একজন বেসামরিক নাগরিককে প্রাণ হারাতে হবে। এ পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অ্যাডরায়ি একটি এক্স পোস্টে বলেছেন, “হিজবুল্লাহ ইসরাইলি সামরিক স্থাপনা ও বেসামরিক শহরগুলো লক্ষ্য করে নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে; তারা বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর মধ্যে কোনো পার্থক্য করছে না। তাদের একটি হামলায় একজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।” ইসরাইলি বাহিনী বলেছে, তারা ওই ক্ষেপণাস্ত্র হামলার উৎসস্থলে পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় লেবাননের হিজবুল্লাহর নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের কিরিয়া শিমোনা এলাকায় আঘাত হানলে একটি গাড়িতে আগুন ধরে যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে গাড়িটিকে ভস্মিভূত হয়ে যেতে দেখা গেলেও ইসরাইল দাবি করেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওই গাড়িতে হামলার পর লেবানন থেকে নিক্ষিপ্ত আরো কিছু রকেট কিরিয়াত শিমোনা শহরে আঘাত হানে। শহরের মিউনিসিপালিটি জানিয়েছে, এসব রকেটের আঘাতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। সম্প্রতি ওই এলাকায় হিজবুল্লাহর হামলা বেড়ে গেলে কিরিয়াত শিমোনা এবং তার আশপাশের বহু গ্রাম ও শহর থেকে হাজার হাজার ইসরাইলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেল আবিব।

হিজবুল্লাহ রোববার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের একটি বিমান হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি বেসামরিক গাড়িতে চালানো ওই বিমান হামলায় লেবাননের একজন নারী ও তার তিন সন্তান নিহত হন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page