November 28, 2026, 6:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামাসের ১৩০ সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে ইসরায়েলী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ১৩০টি সুড়ঙ্গ (টানেল) ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের মতে, এসব সুড়ঙ্গ হামাসের যোদ্ধারা ব্যবহার করতেন।

টেলিগ্রাম পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আমাদের সামরিক প্রকৌশলীরা গাজায় লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁরা শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করছেন। সেই সঙ্গে শত্রুদের ব্যবহার করা সুড়ঙ্গ শনাক্ত, উন্মুক্ত ও ধ্বংস করছেন।

অন্য একটি পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার উত্তর-পূর্বাঞ্চলের বেইত হানোউন এলাকায় একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। সুড়ঙ্গটি একটি বিদ্যালয়ের পাশে ছিল।

গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ করতে কিংবা সেখান থেকে বের হতে ইসরায়েলের অনুমতি দরকার হয়। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপায় এসব সুড়ঙ্গ। এ ছাড়া সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র সূত্রগুলো।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণ যায়। ওই দিন থেকে নির্বিচার পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এক মাসের বেশি সময়ে গাজায় নারী, শিশুসহ সাড়ে ১০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। ইসরায়েলি হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থীশিবির—কিছুই বাদ যাচ্ছে না।

এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলা হয়েছে। যুদ্ধবিরতির দাবি জানিয়েছে হামাসও। নেতানিয়াহু বরাবর এ দাবি নাকচ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page