October 2, 2026, 12:03 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

তাজিকিস্তানে ভারতের নতুন রাষ্ট্রদূত রাজেশ উইকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাজিকিস্তানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজেশ উইকে। তিনি শিগগির নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রাজেশ উইকে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ঢাকার ভারতীয় হাইকমিশনে কাউন্সেলর (রাজনৈতিক ও তথ্য) এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা রাজেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং ২০০৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page