October 2, 2026, 6:16 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা জীবিত শনাক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দেরাদুনে প্রায় ১০ দিন ধরে একটি ধসে পড়া টানেলে আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাদেরকে আজ মঙ্গলবার প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত দেখা গেছে। এ সময় শ্রমিকরা নিজেদের মুক্ত করার জন্য একটি নতুন পথ তৈরি করার চেষ্টা করেছিলেন।

ক্লান্ত এবং উদ্বিগ্ন, ঘন দাড়িওয়ালা শ্রমিকদের উদ্ধারকারীদের পাঠানো এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকাতে দেখা যায়। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার এবং পানি পাঠানো হচ্ছে।

রাজ্য কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে উদ্ধারকারীরা তাদেরকে বলছেন, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না’।

১২ নভেম্বর হিমালয় রাজ্য উত্তরখণ্ডের নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ার পর থেকে খননকারীরা আটকা পড়ে আছে। ড্রিলিং মেশিন দিয়ে ভাঙনের ফলে উদ্ধার প্রচেষ্টা ধীর এবং জটিল হয়ে পড়ে।

ক্যামেরা চালু করার আগে উদ্ধারকারীরা রেডিও ব্যবহার করে ভেতরে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করছিলেন।

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক বিবৃতিতে বলেছেন, ‘সকল শ্রমিক সম্পূর্ণ নিরাপদ। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যাতে শিগগিরই তাদের নিরাপদে বের করে আনা যায়।’

ধামি বলেছেন, তিনি আটকে পড়া শ্রমিকদের সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন। মোদী বলেছেন, শ্রমিকদের বের করে আনা তাদের ‘শীর্ষ অগ্রাধিকার’ দিতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page