May 8, 2026, 1:06 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের নেতারা ‘পুরোপুরি পাগল’ হয়ে গেছেন : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে সামরিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারণ ছিল ইউক্রেন থেকে রুশ বংশোদ্ভূত নাগরিকদের ওপর অব্যাহত নিপীড়ন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে দেশটির নেতারা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছেন।

ক্রেমলিনে আয়োজিত ‘হিরো অব রাশিয়া’ পদকপ্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। অনুষ্ঠানের ফাঁকে পুতিনের ভাষণের কিছু অংশ রোববার রাশিয়ার সাংবাদিক পাভেল জারুবিন প্রকাশ করেছেন। পুতিন বলেন, “আমরা কখনই সামরিক অভিযানের মতো কিছু করতাম না, যদি তারা আমাদের ঐতিহাসিক অঞ্চলে রাশিয়াকে ধ্বংস করতে শুরু না করত, সেখান থেকে লোকদের বিতাড়িত না করত এবং রুশ বংশোদ্ভূত নাগরিকদের ইউক্রেনের অ-আদিবাসী জাতিগোষ্ঠী ঘোষণা না করত।”

পুতিন দৃশ্যত ইউক্রেনের আদিবাসী নাগরিক আইনের কথা উল্লেখ করেন যা ২০২১ সালে গৃহীত হয়। আইনটি শুধুমাত্র ক্রিমিয়ান তাতার, ক্রিমিয়ান কারাইটস এবং ক্রিমিয়ান ইহুদিদেরকে দেশটির আদিবাসী হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইউক্রেনে জাতিগত রুশ নাগরিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং তাদের উচ্ছেদের জন্য নানা অত্যাচার নিপীড়ন চালানো হয়।

আইনটি রাশিয়ানদের আদিবাসী উপাধি প্রত্যাখ্যান করে অথচ রুশ বংশোদ্ভূত নাগরিকরা ছিল ইউক্রেনের জনসংখ্যার অন্তত এক-পঞ্চমাংশ। বিভিন্ন হিসাব অনুসারে জাতিগত হাঙ্গেরিয়ান এবং বেলারুশীয় নাগরিকরা দেশের পশ্চিম এবং উত্তরাঞ্চলে বসবাস করে। তারপরও ‘আদিবাসী’ আইন দ্বারা যে তিনটি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়া হয় তারা প্রধানত ক্রিমিয়াতে বাস করে। ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হয়ে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সাথে যুক্ত হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page