October 2, 2026, 10:58 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতার কারণ ব্যাখ্যা করলো আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বৈশ্বিক দাবি সত্ত্বেও আমেরিকা, ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত মিত্র হিসাবে ওই প্রস্তাবে ভেটো দিয়েছে। সেইসাথে সব ধরণের গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করে গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের আগুনে ঘি ঢেলে যাচ্ছে।

এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধে আমেরিকা কেন যুদ্ধবিরতির বিরোধিতা করেছে তার কারণ ব্যাখ্যা করেছেন। এবিসি নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন: আমরা যখন যুদ্ধবিরতি নিয়ে কথা বলি, হামাস তখনও দৃঢ়তার সঙ্গে সক্রিয় রয়েছে, তারা নতি স্বীকার করে নি। এমনকি তারা ৭ অক্টোবরের পুনরাবৃত্তি ঘটানোর হুমকিও দিচ্ছে। এর ফলে গাজা সংকট দীর্ঘস্থায়ী হবে।

ব্লিঙ্কেন যেহেতু স্বীকার করেছেন ২ মাসেরও বেশি সময় ধরে মার্কিন অস্ত্রে গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েও হামাসের কোনো ক্ষতি করা সম্ভব হয় নি, তাহলে কীভাবে সম্ভব হবে? আদৌ কি হামাসকে নির্মূল করা যাবে? নারী-শিশু-বৃদ্ধ আর হাসপাতালের মতো নাগরিক স্থাপনায় মার্কিনি বোমা হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করে কি কোনো লাভ হবে? যারা ইসরাইলি স্থাপনাসহ তাদের সামরিক বাহিনীর অবিশ্বাস্য রকমের ক্ষয়ক্ষতি করেছে তারা কি হামাসের সঙ্গে যুদ্ধ করে লক্ষ্যে পৌঁছাতে পারবে?
জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সবসময় বলেন-আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন: গাজাযুদ্ধ বর্তমান গতিতে কমপক্ষে আরও ২ মাস অব্যাহত থাকবে। তারপর হামাসকে নির্মূল করতে ‘ক্লিনজিং’ অভিযান চালানো হবে। আমেরিকার রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই তারা বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে এভাবে ঔদ্ধত্য দেখানোর সাহস পাচ্ছে।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স যথার্থই বলেছেন: ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এভাবে গণহত্যা চালাতে পারে না। আমরা ফিলিস্তিনি জনজীবনের যে ভয়ানক ক্ষয়ক্ষতির সাক্ষী হয়েছি তা ঘটানোর অধিকার রাখে না ইসরাইল। ইসরাইল এসব করে গাজা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব জনমতের যুদ্ধে হেরে যাচ্ছে’। এসব কারণেই গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন সরকারের নীতিতে পরিবর্তন আনার দাবি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page