July 30, 2026, 4:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

গাজার জনগণকে ইসরাইল সম্মিলিত শাস্তি দিতে পারে না : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “হামাসের ৭ অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনমতেই ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে সম্মিলিত শাস্তি দিতে পারে না। গাজার ওপর ইসরাইল যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

গতকাল দোহা ফোরামে ভার্চুয়ালি যোগ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। গাজার সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

রাশিয়ার শীর্ষ কূটনীতিক একথাও বলেন যে, ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি নজিরবিহীন এই অভিযান চালায় নি, বরং তারা এই হামলা চালিয়েছে দশকের পর দশক অবরুদ্ধ থাকা এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস পূরণ না হওয়ার ক্ষোভ থেকে এই অভিযান চালানো হয়েছে। এছাড়া ইসরাইলের পাশাপাশি বসবাস করে তারা শুধু নিরাপত্তাহীনতা পেয়েছে, কখনো ইসরাইলের কাছ থেকে সৎপ্রতিবেশীসুলভ আচরণ পায়নি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলমান গাজা যুদ্ধে আরেকটি প্রবণতা দেখা যাচ্ছে যে, আন্তর্জাতিক অঙ্গনে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সেলিব্রেটি যারা অতীতে কখনো যা ভাবেনি তারা এখন তাই গ্রহণযোগ্য বলে মনে করছেন।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর ইহুদিবাদী ইসরাইল গাজা দখল এবং হামাসকে নির্মূল করার নামে দুই মাসের বেশি সময় ধরে গাজার ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ৪৯ হাজার ৫০০ মানুষ আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page