September 29, 2026, 4:33 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের চালানো নতুন আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। গতকাল (রোববার) রাতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই আগ্রাসন চালায়।

সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদীরা রাত ১১টা ৫ মিনিটের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, এই হামলায় সামান্য কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ওপর আরেকটি আগ্রাসন চালিয়েছিল। তার এক সপ্তাহ আগে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়, যার কারণে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

গত সাত অক্টোবরের পর থেকে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যেই সিরিয়ায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সিরিয়ায় কর্মরত ইরানের দুইজন শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। এ হামলার পর ইরান বলেছে- তারা এর প্রতিশোধ নেবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page