August 13, 2026, 6:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু যুদ্ধ-গণহত্যার মধ্য দিয়েই কেবল ক্ষমতায় টিকে থাকতে পারেন : ইরানের পররাষ্টমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্টমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমাত্র যুদ্ধ ও গণহত্যা চালানোর মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলের চলমান গণহত্যার কারণে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয় বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন ও গাজার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার তীব্র সমালোচনা করেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ সনদের ৯৯ নং প্রস্তাব ধারা কার্যকর করার আহ্বান জানান। এরপর সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয়। ব্রিটেন প্রস্তাবের ওপর ভোটাভুটি থেকে বিরত থাকে।

গতকালের ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এরইমধ্যে গাজা যুদ্ধের প্রভাব এ অঞ্চলের অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। যদি দ্রুতই গাজা আগ্রাসন বন্ধ না হয় তাহলে যেকোনো মুহূর্তে এই অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকান পক্ষ যুদ্ধ ছড়িয়ে পড়ার এই ঝুঁকি বুঝতে পারছে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেয়ার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পাঠানো চীনের জন্য গুরুত্বপূর্ণ।” তিনি আশা করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠক এই অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সুযোগ দেবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page